1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০ গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

নির্বাচন যথাসময়ে না হলে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে এ জাতি: মির্জা ফখরুল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১০৯ সময় দর্শন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “যথাসময়ে নির্বাচন না হলে এই জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের মানুষের আশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্র উত্তলনের জন্য আমরা ১৫ বছর লড়াই করেছি। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছেন। তারপরও আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

‘আজকে একটা পরবর্তন চায় মানুষ। আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই’-উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, “কতগুলো রাজনৈতিক দল ভুল ও মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। ”

‘মহান মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে আসে। দেশ স্বাধীনের পরে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান কিন্তু একদলীয় শাসন থেকে তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসেন’-যোগ করেন মির্জা ফখরুল।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host