1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ছয়জনের জেল, অর্থদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চৌবাড়ীয়া উত্তরপাড়ার মৃত. আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (৪০), দক্ষিণপাড়ার মৃত. আবেদ মোল্লার ছেলে হাসান আলী (৪২), উত্তরমেন্দার আনোয়ার হোসেনের ছেলে সেলিম ইসলাম (২৬), রহমত উল্লারং ছেলে আছাদুল ইসলাম (২৬) ও কলকতি শান্তিনগর গ্রামের রব্বান প্রামাণিকের ছেলে রুহুল আমিন (২২), খলিলুর রহমানের ছেলে শাহিন ইসলাম (৩৫)।

এদিকে মাদক বিক্রির সময় ৩৪০ (তিনশত চল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাভন ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৪১) নামে এক ব্যক্তি কে আটক করা হয়। তিনি পৌর সদরের আরাজি সর্দারপাড়ার মৃত. তমিজ উদ্দিনের ছেলে।

ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এদের মধ্যে এক জনকে ১৫ দিনের, চার জনকে ১ মাসের ও এক জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আরেকজন মাদকদ্রব্য ট্যাপেন্টাভন ট্যাবলেটসহ আটক হন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host