1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২১৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলার  সাজাপ্রাপ্ত আসামি হরফ আলীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার ( ৩১ জানুযারি) সকাল নয়টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান বাওনজান পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আকুল আকন্দের ছেলে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে,হরফ আলীর বিরুদ্ধে এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় পাবনা আদালতে মামলা রয়েছে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ওসি শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host