1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ সময় দর্শন
সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ। ছবি- যুগান্তর

রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।

সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ৫ দাবিতে ঢাবি উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.  মামুন আহমেদের সঙ্গে দেখা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। এরপর তারা সড়ক অবরোধ করেন।

ইডেন কলেজের ব্যবসায়ী শিক্ষা (বিবিএ) এর শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, আমাদের পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আপনারা ভিডিওটা দেখেন আমাদের সঙ্গে কিভাবে আচরণ করেছে। আমাদের টাকায় তাদের বেতন হয় তারা আমাদের সঙ্গে এভাবে আচরণ করতে পারে না।

সড়ক অবরোধ করা একাধিক শিক্ষার্থী বলেন, ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিলসহ ৫ দাবির অগ্রগতি জানতে তারা ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, সন্ধ্যার দিকে অন্তত ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সুত্রঃ যুগান্তর

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host