1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৭২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার সারুটিয়া গ্রামের নিজ বাসা থেকে পাবনা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সে চাটমোহর উপজেলার হান্ডিয়ালের একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন।

আওয়ামী লীগ নেত্রী পাখি সাবেক এমপি মকবুল হোসেনের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। এমপির আর্শীবাদে তিনি দুইবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, চাটমোহর উপজেলার হান্ডিয়ালের একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন পাখি। রাতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host