1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

শেখ সাখাওয়াত হোসেন ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ সময় দর্শন

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপি গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৫ উদ্বোধন হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল।

এসময় ভাঙ্গুড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, খানমরিচ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাকারিয়া হোসেন, খানমরিচ ইউনিয়ন দলনেতা দুলাল মিয়া, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলাম বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সদস্য-সদস্যরা উল্লিখিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host