1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

ভাঙ্গুড়ায় মাছ ব্যবসায়ীসহ তিনজনকে মারধরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৭৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় এক মাছ ব্যবসায়ীসহ তিনজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়ীয়া ওয়াপদাবাঁধ অটোস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।

আহতরা হলেন- উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের দীবেন্দ্রর ছেলে জিতেন চন্দ্র (৫৭) ও তার ছেলে জয় (১৮)। একই এলাকার অটো ভ্যান চালক। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী জিতেন চন্দ্র থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে মাছ ব্যবসায়ী জিতেন ও তার ছেলে জয় রুই মাছের পোনা নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার নৌবাড়ীয়া ওয়াপদাবাঁধ অটোস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একই এলাকার আবুল কালাম, আলামিন ও শাকিল তাদেরকে অতর্কিতভাবে মারধর করে। এ সময় গাড়িতে থাকা মাছের পোনাগুলো রাস্তায় ফেলে দেয়। এত জিতেনের ৫১ হাজার টাকার মাছের পোনার ক্ষতি সাধন হয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

ভুক্তভোগী জিতেন চন্দ্র বলেন, ‘অতর্কিতভাবে তারা আমাদেরকে মারধর করেছে। এসময় তারা আমার ৫১ হাজার টাকার রুই মাছের পোনা রাস্তায় ফেলে দিয়ে নষ্ট করে দেয়। এখন নানাভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে ।’

অভিযুক্ত আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদেরকে কোন রকম মারধর করা হয়নি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host