1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

ভাঙ্গুড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি,দুইজনকে অর্থদণ্ড 

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২১২ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- উপজেলার ঝবঝবিয়া গ্রামের বাসিন্দা হাসিনুর রহমান  ও   দহপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই।
আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , বেশ কিছু দিন ধরে মাটি ব্যবসায়ী হাসিনুর  ও আব্দুল হাই ফসলি জমি থেকে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে  আজ রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হাসিনুরকে ৫০ হাজার এবং আব্দুল হাইকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী আমার দেশকে বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ মোতাবেক ওই দুই ব্যক্তিকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host