1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

সাঁথিয়ায় নছিমন চালককে হত্যা

জালাল উদ্দিন; সাঁথিয়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বাবু উপজেলার ডহরজানি গ্রামের শহিদ আলীর ছেলে।  বৃহ¯পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধুলাউরি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের ক্ষতে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বুধবার(২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যাক্তি বাবুকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের  পরিবার দাবি করে জানায়, গতকাল বুধবার রাতে আব্দুল ওহাব ফকির নামের এক ব্যাক্তি বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর  সে আর বাড়ি আসেনি। তাকে শ্বাসরোধে হত্যার করা হয়েছে বলে অভিযোগ তাদের।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সাইদুর রহমান জানান, কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host