1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

সুজানগর বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ সময় দর্শন

পাবনার সুজানগর পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে বাজারের ৮টি দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এ সময়ে অগুনে ৪ ব্যক্তি আহত হয়েছে। গত সোমবার দিনগত রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আব্দুর আলীম জানান, সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উক্ত বাজারের হেলাল হাজির মার্কেটের ডিজেল ও পেট্রোল ব্যবসায়ী মোঃ জোনাব আলীর দোকান থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। প্রায় ৩ঘন্টাব্যাপি চলা আগুনে উক্ত জোনাবের দোকান ছাড়াও পার্শ্ববর্তী রেন্টু প্রামাণিকের সেনেটারীর দোকান, আলাউদ্দিনের স্টিলের ফার্নিচারের দোকান, সোনাই শেখের হার্ডওয়ারের দোকান, জিলাল উদ্দিনের ওয়ার্কশপ, বজলু মৃধার রংয়ের দোকান, ঝন্টু শেখের ওয়ার্কশপ ও সাগর হোসেনের সেনেটারীর দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়।

এ সময় আগুনে উক্ত জোনাব আলী (৫৫) এবং তার  দোকানের কর্মচারী রবিন হোসেনসহ ৪ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জোনাব আলী এবং রবিনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি।

খবর পেয়ে পাবনা, সুজানগর, কাশীনাথপুর ও সাঁথিয়া উপজেলার দমকল বাহিনী ও আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host