1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

চাটমোহরে পাওয়ার টিলার উল্টে আহত চালকের মৃত্যু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ সময় দর্শন

পাবনার চাটমোহরে আবাদি জমি চাষের কাজে ব্যবহৃত পাওয়ার টিলার উল্টে আহত হওয়া চালক মারা গেছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যু হয়।  রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার পরে মহেলা কারিগর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া চালকের নাম আমিনুল ইসলাম (২৫)। তিনি বনগ্রামের মৃত আবু নাসেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবাদি জমি চাষ শেষে পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুল ইসলাম। জমি থেকে রাস্তায় উঠার সময় তার পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে টিলারটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করেন, পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেল নেওয়ার পথে রাজশাহী-পাবনা সড়কের দাশুড়িয়া এলাকায় তার মৃত্যু হয়।

বিডি২৪অনলাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host