1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

ভাঙ্গুড়ায় আবু জাফর মঈন সিদ্দিকী’র স্মরণে দোয়া মাহফিল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক  আবু জাফর মঈন সিদ্দিকী’র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

দোয়া মাহফিলে মরুহুম আবু জাফর মঈন সিদ্দিকী’র মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মজিবুর রহমান দোয়া পরিচালনা করেন।

এসময় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন আবু জাফর মঈন সিদ্দিকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host