1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল

সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে নিহত ১

জালাল উদ্দিন; সাঁথিয়া
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ সময় দর্শন

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের গাড়ি চালক আব্দুর রাজ্জাক(৩৫)নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলা চাপড়ি গ্রামের সালাম মোল্লার ছেলে।তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক ছিলেন। বিষ্ফোরণের সময় রাজ্জাকের হাত ছিন্নবিছিন্ন হয়ে যায়। এ ঘটনায় জব্বার আলী(২৫)নামে আরও একজন আহত হয়েছেন।

তার বাড়ি বাড়ি নীলফামারী জেলায়। আহত জব্বার আলী কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এই দুর্ঘটনা  ঘটে। কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার আহসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত হয়ে জব্বার আলী কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় ৪ বছর ধরে বাবুর্চির কাজ করেন। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে ব্লু বার্ড স্কুলের পুরাতন একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার ব্যবসা করতেন।

তিনি আরও বলেন,বাবুর্চি জব্বারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়ি চালক আব্দুর রাজ্জাকের। রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।এ সময়  রাজ্জাকের হাতের কব্জি উড়ে যায় এবং পায়ের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

এ ঘটনায় দু’জনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়ি চালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত বাবুর্চি জব্বার আলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার বিষয়ে আমার স্টেশনের কেউ অবগত ছিল না।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন,ঘটনাস্থলে তারা দুইজনই ছিলেন। রিফিল করার সময় অতিরিক্ত প্রেশারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহ করবে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host