1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৬৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মোফাজ্জল প্রামানিকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। আজ রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোকের নেতৃত্বে বিএনপি নেতারা মোফাজ্জলের বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন। মোফাজ্জল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে মোফাজ্জল প্রামাণিকের দুইটি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ঘরে থাকা ধান, চাল ও পাট সহ সবকিছু পুড়ে তিনি নিঃস্ব হয়ে যান।

জানা যায়, সবকিছু হারিয়ে গত কয়েকদিন ধরে পরিবারটি মানবেতর জীবনযাপন করছিলো। পরে স্থানীয় এক ছাত্রনেতার মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএনপি নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে ঘর নির্মাণসহ খাদ্যদ্রব্য ও পোশাক ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ, আবুল হোসেন সরকার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host