1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল

সাঁথিয়ায় ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

জালাল উদ্দিন; সাঁথিয়া
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ সময় দর্শন

“সঠিক মানের সঠিক সেবা,লক্ষ্য মোদের মানব সেবা”এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় শনিবার(১৬নভেম্বর) ‘সাঁথিয়া ডায়াবেটিক হাসপাতালের’উদ্বোধন করা হয়েছে।সাঁথিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে থানার সামনে পারুল সুপার মার্কেটে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডায়াবেটিক সমিতির আহবায়ক মর্তুজ আলীর সভাপতিত্বে এবং শিক্ষক শফিকুল ইসলাম রিপন ও আলামিন চঞ্চলের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি ও বাডাস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক হাসপাতালের উদ্যাক্তা ডাঃ মনসুরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন,সাবেক যুগ্মসচিব এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক ও সচিব ড. আবু তাহের খান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইচ চ্যান্সেলর ড.আবু সাইদ খান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার আবু বকর সিদ্দিক মনু, শহীদ সোহরাওয়ারর্দী হাসপাতালের অধ্যাপক ডাঃ রওশন আলম,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মিজানুর রহমান,সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, কাস্টমস এন্ড এক্সসাইজের সাবেক উপরিচালক হাসান মনসুর,ডাঃ দিলরুবা সিদ্দিকি,সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল,ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন,মীর নজমুল বারী নাহিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host