1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল

চাটমোহরে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ সময় দর্শন

পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর গোলাজার হোসেন (৫৩) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গোলজার হোসেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও থানা সুত্রে জানা গেছে,গোলজার হোসেন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী খলিশাগাড়ী বিলে আমন ধান খেতের কচু পরিস্কার করতে যান। রাত অবধি বাড়ি ফিরে না আসায় এবং আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১১টার দিকে চাটমোহর থানায় তার ভাই গোলাপ হোসেন একটি সাধারণ ডাইরি করেন।

শুক্রবার সকালে কাজীর নালায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় কৃষকেরা। পরে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে তাতে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নাই। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফএনএস

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host