1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল

সুজানগরে গোয়েন্দা সংস্থার জালে ভুয়া চাকরিদাতা আটক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ সময় দর্শন

পাবনার সুজানগরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জালে কামরুল হাসান (৪৫) নামে‌ এক ভুয়া চাকরিদাতা আটক হয়েছে। ‌ সে বেড়া উপজেলার আলহেরা নগর গ্রামের মৃত মেহেদী হাসানের ছেলে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, সম্প্রতি ‌ উপজেলার নাজিরগঞ্জ গ্রামের জনৈক ব্যক্তিসহ পাবনার বিভিন্ন গ্রামের ১৩ জন চাকরি প্রত্যাশী মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে চাকরির ভাইভা সম্পন্ন করেন। ‌ এরই এক পর্যায়ে ভুয়া চাকরিদাতা প্রতারক কামরুল হাসান‌‌ মৎস্য অধিদপ্তর থেকে চাকরি প্রত্যাশী ঐ সকল ব্যক্তির নাম ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করেন।‌  এক পর্যায়ে সে নাজিরগঞ্জের‌ চাকরি প্রত্যাশী জনৈক  ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার শতভাগ আশ্বাস দিয়ে তার কাছে ১১ লক্ষ টাকা উৎকোচ দাবি করেন। এ সময় চাকরি প্রত্যাশী ওই ব্যক্তি তার প্রস্তাবে রাজি হন।

বিষয়টি গোপন সূত্রে পাবনা জেলা এনএসআই কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হলে ‌ তারা প্রতারক কামরুল হাসানকে আটকের জাল পাতেন। একপর্যায়ে বুধবার দুপুর ২টার দিকে ভুয়া চাকরিদাতা প্রতারক কামরুল উৎকোচের ১১ লক্ষ টাকা নিতে নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় চাকরি প্রত্যাশী ওই ব্যক্তির কাছে আসেন। ‌ সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা এনএসআই‌’র‌ জনৈক কর্মকর্তা তাকে আটক করে নাজিরগঞ্জ ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে উক্ত প্রতারক কামরুলের বিরুদ্ধে সুজানগর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host