1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ সময় দর্শন

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”-এই প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনাসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসমীয়া আক্তার রোজী।

এসময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি মাওলানা আলী আজগর,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বরাত, সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মলয় কুমার দেব প্রমুখ।

আলোচনাসভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৫ টি সমবায় সমিতির মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host