1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভাঙ্গুড়ায় প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে অধ্যক্ষের ফেসবুক স্ট্যাটাস

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৪৩ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল। তিনি ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও পৌরশহরের  মেন্দা পালপাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল জলিল তার ফেসবুক আইডিতে পোস্ট করেন ” আচ্ছা বলুনতো নিজাম উদ্দিন আউলিয়া ডাকাত থেকে যদি আল্লাহ ঐশী শক্তিতে বুজুর্গ পীর হতে পারে, তা হলে সুদখোর ইউনুস কেন জামাত শিবিরের রুহানি কালপের দোয়ায় বুজর্গ পীর (কামেল) হতে পারবে না? হেদায়েতের মালিক এক জন।”
আব্দুল জলিল ২০০৪ সালে উপজেলা প্রশাসনের এক সভায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তখন ঘটনার প্রতিবাদে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তার বিরুদ্ধে মিছিল সমাবেশ করে।এরই প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।পরে ক্ষমা চাওয়ায় তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার নেওয়া হয়।
জানা যায়, আব্দুল জলিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকায় অবস্থায় ছাত্রলীগের নেতা ছিলেন। পরবর্তীতে ৯০ দশকের শেষের দিকে ভাঙ্গুড়া সদরে অবস্থিত মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হন। অধ্যক্ষ হওয়ার পরেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আব্দুল জলিলের ছোট ভাই আব্দুল ওয়াহেদ উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অভিযোগ আছে, আব্দুল জলিলের রাজনৈতিক প্রভাবে তার স্ত্রী সৈয়দাতুল কোবরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘যা লেখার তা তো লিখেই ফেলেছি। এখন আর বিষয়টি নিয়ে টানাটানি না করাই ভালো। সন্ধ্যায় প্রেসক্লাবে এসে দেখা করবো নে।’
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host