1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভাঙ্গুড়া থানা পুলিশের সাফল্য: চুরির দশদিন পর স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

মাহবুব উল আলম,ভাঙ্গুড়া :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪০১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে প্রভাষকের বাসায় চুরির দশদিন পর পুলিশ আজ শুক্রবার প্রায় ১০ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে। এই ঘটনাকে উপজেলার বাসিন্দারা থানা পুলিশের ব্যাপক সাফল্য বলে অভিহিত করেছেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো.আব্দুল করিম জানান, আফ্রোজা পারভিন ইতি ও ইকবাল হোসেন এই শিক্ষক দম্পতির বাসায় চুরির ঘটনায় সানোয়ার হোসেন(৪২) নামের এক ব্যক্তিকে সম্প্রতি আটক করা হয়। সে পাবনার বেড়া থানার সাংসানেল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশের কাছে সানোয়ারের দেওয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার ভোর রাতে ওসি তদন্তের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অবশেষে সানেয়ার হোসেন তাদের গোয়াল ঘরের মেঝেতে মাটির নিচে গর্তে লুকিয়ে রাখা একটি বড় কৌটা থেকে কিছু স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা বের করে দেয়। উদ্ধারকৃত সোনার গহনার ওজন প্রায় দশ ভরি বলে জানা গেছে।

আফ্রোজা পারভিন ইতি ও তার স্বামী ইকবাল হোসেন বলেন,স্বর্ণালংকারগুলো দেখে তারা নিশ্চিত হয়েছেন যে,এগুলোই তাদের চুরি যাওয়া গহনা। উদ্ধারকৃত টাকাও তাদের বলে তারা দাবি করেন।


ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন,গত ২০ অক্টোবর সকাল ১১টার দিকে দরজার তালা ভেঙ্গে ঐ দম্পতির বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। পরে সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে অনুসন্ধ্যানের এক পর্যায়ে সানোয়ার হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালত থেকে তাকে রিমান্ডে এনে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে থানায় চুরির মামলা দায়ের হয়েছে।

পুলিশের উদ্ধারকৃত তালিকা :

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host