1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ইসরাইলি হামলাকে খাটো করে দেখা উচিত হবে না : খামেনি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ সময় দর্শন

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি রোববার বলেছেন, তার দেশে ইসরাইলি হামলাকে অতিরঞ্জি বা খাটো করে দেখা উচিত হবে না।

ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার ভোরে ইসরাইলি হামলার পর রাজধানী তেহরানে জনগণের উদ্দেশে খামেনি বলেন, ইসরাইল ইরানের লক্ষ্যবস্তুতে হামলা করে ‘ভুল করেছে’।

খামেনির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা গয়, ‘তারা (ইসরাইলিরা) অবশ্যই এটাকে (আক্রমণ) অতিরঞ্জিত করছে। তাদের অতিরঞ্জন ভুল, কিন্তু আমাদের জানা উচিত যে এটাকে খাটো করে দেখাটাও ভুল। এটা কিছুই ছিল না এবং গুরুত্বপূর্ণ হতে ব্যর্থ হয়েছে এমনটি বলাও ভুল।’

খামেনি বলেন, ইসরাইলিরা ‘ইরানি জনগণ সম্পর্কে ভুল হিসাব করছে,’ ইরানের জনগণের শক্তি, সামর্থ্য, উদ্ভাবন ও সংকল্প সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের উচিত তাদের বোঝানো।

খামেনি বলেন, ইরানকে নিরাপদ করার একমাত্র উপায় হলো জাতীয় ক্ষমতা থাকা।

তিনি বলেন, ‘আমাদের সমস্ত অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রতিরক্ষা, রাজনৈতিক, ব্যবস্থাপনা এবং অন্যান্য ক্ষেত্রে শক্তিশালী হওয়া উচিত এবং প্রতি দিনই আরো শক্তিশালী হওয়া উচিত।’

এদিকে, খামেনি গাজায় ইসরািলের ‘নৃশংস যুদ্ধাপরাধ’ এবং গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযান মোকাবেলায় ব্যর্থ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নিন্দা করেন এবং সকল সরকারকে, বিশেষ করে মুসলিমদেরকে ইসরাইলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী শনিবার ভোরে বলেছে যে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের হামলার জবাবে তারা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ‘নির্দিষ্ট এবং লক্ষ্যজৃত’ বিমান হামলা চালিয়েছে।

ইরানের বিমান প্রতিরক্ষা সদর দফতর বলেছে যে তারা ইসরাইলি হামলা সফলভাবে মোকাবেলা করেছে, যা ‘সীমিত ক্ষতি’ করেছে।

১ অক্টোবর, ইরান ইসরাইলি লক্ষ্যবস্তুতে আনুমানিক ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।  তেহরান এই হামলাকে অন্যান্য বিষয়ের মধ্যে আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীর বেশ কয়েকজন নেতার হত্যার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host