1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

‘ইসরাইলের আর কোনো অস্তিত্বই থাকবে না’, হুঙ্কার খামেইনির

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ সময় দর্শন

মাত্র এক সপ্তাহ আগেই নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এবার তার উত্তরসূরিকে নিশানা করেছে ইসরাইল। এই পরিস্থিতিতে পাঁচ বছর পরে শুক্রবার জুম্মার নামাজের খুতবায় অংশ নিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি।  ইসরাইলের বিরুদ্ধে তোপ দাগলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি। বললেন, ‘‘ইরান, প্যালেস্টাইন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক।’’ ইসরাইলই যে সেই ‘শত্রু’ সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘ইসরাইলের অস্তিত্বই আর থাকবে না।’’

এদিন নাসরুল্লাহর মৃত্যুতে শোকপ্রকাশ করে খামেইনি বলেন, ‘সৈয়দ হাসান নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তার উদ্দীপনা ও পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার শহিদত্ব প্রাপ্তি সেই প্রভাবকে আরও বাড়াবে। নাসরুল্লাহর মৃত্যু বিফলে যাবে না।”

তবে ইসরাইলের সঙ্গে সঙ্গেই আমেরিকাকেও কাঠগড়ায় তুলেছেন খামেইনি । তার দাবি, ইসরাইল আসলে মার্কিনিদের একটা ‘টুল’ ( যন্ত্র) যার সাহায্যে মধ্যপ্রাচ্যের দখল নিতে চায় ওয়াশিংটন। গত মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় হাইপারসনিক (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্ষেপণাস্ত্র ফাতা-২ ব্যবহার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ফৌজ। তার পরেই ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়ে দেয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তেল আবিবের পরবর্তী নিশানা হবেন। এই পরিস্থিতিতে আয়াতোল্লা প্রকাশ্যে এসে ইরান সেনার মনোবল বাড়ানোর চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host