1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় সৌদির পদক্ষেপ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ সময় দর্শন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন।সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এক বক্তব্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি। ফিলিস্তিন-ইসরাইল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে-এই দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এ জোট গঠন করা হয়েছে।

ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা যা করার চেষ্টা করছি তা হলো, দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন।’

সৌদি আরব এবং তার মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়), কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, গাজা যুদ্ধের কারণে সৃষ্ট ‘বিপর্যয়কর মানবিক সংকট’ এবং পশ্চিম তীরে ইসরাইলি দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফয়সাল।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বুঝি না, কীভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে? আমাদের সামনে অন্যান্য বিকল্প থাকতে হবে এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host