1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ইউপি নির্বাচন : ভাঙ্গুড়া ও মন্ডুতোষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ১০

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৭৯ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ও মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আজ বুধবার(২৩ সেপ্টম্বর) ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারমান মো: বেলাল হোসেন খান (আওয়ামীলীগের দলীয় প্রার্থী),গোলাম ফারুক টুকন(আওয়ামীলীগ),মো: জাহাঙ্গীর আলম বিদ্যুত(বিএনপি দলীয় প্রার্থী) মো: জাহিদুজ্জামান জিন্নাহ(বিএনপি),মো: শফিকুল ইসলাম(বিএনপি)।

মন্ডুতোষ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান মো: আব্দুর রশিদ(বিএনপি),মো: আফসার আলী(আওয়ামীলীগের দলীয় প্রার্থী),নুর ইসলাম মিন্টু(আওয়ামীলীগ) মো: জাহাঙ্গীর হোসেন (আওয়ামীলীগ) মো: আকরাম হোসেন মাষ্টার (বিএনপি দলীয় প্রার্থী)।

নির্বাচন কমিশনের তফশিল ও উপজেলা নির্বাচন অফিসারের গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজ বুধবার ছিল প্রার্থীদের মনোয়ন পত্র দাখিলের শেষ দিন।

আগামী ২৬ সেপ্টেম্বর বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ অক্টোবর।

আগামী ২০ অক্টোবর ওই দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটারগন ইউনিয়ন দুটির চেয়ারম্যান, মেম্বর ও নারী সদস্য বাছাইয়ের জন্য সরাসরি ভোট প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host