1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

মাত্র আড়াই মাসের জন্য শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৮৮ সময় দর্শন

শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। শনিবার সকালে দেশটির ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

৬৪ বছর বয়সি বিচারপতি ইউইউ ললিত বিচার ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল পদক্ষেপের নজির রেখেছেন নিজের কর্মজীবনে। তবে প্রধান বিচারপতি হিসেবে তার মেয়াদকাল খুব ছোট। আগামী ৮ নভেম্বর অবসরগ্রহণ করবেন তিনি। সে হিসেবে মাত্র দুই মাস ১২ দিনের শপথ নিলেন তিনি।

ইউইউ ললিত মুম্বাইয়ের ল’ কলেজে পড়াশোনা করেছেন। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বোম্বে হাইকোর্টে প্র্যাক্টিস করতেন। ১৯৮৬ সালে তিনি দিল্লি চলে যান। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি জে সোবারজির সঙ্গে কর্মরত ছিলেন। বিগতদিনে বিচারপতি ইউইউ ললিত ভারতের আলোচিত ২জি মামলায় সিবিআইয়ের পাবলিক প্রসিকিউটরের ভূমিকাও পালন করেছিলেন।

ইউইউ ললিত ভারতের দ্বিতীয় এমন প্রধান বিচারপতি যিনি সরাসরি বার থেকে শীর্ষ আদালতের বেঞ্চে বসছেন। এর আগে দেশটির ১৩তম প্রধান বিচারপতি জাস্টিস এসএম সিকরি বার থেকে বিচার ব্যবস্থার শীর্ষস্থানে বসেছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host