1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

করোনাকালে দ্বিগুণ হয়েছে শীর্ষ ১০ ধনীর সম্পদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ১০১০ সময় দর্শন
করোনাকালে দ্বিগুণ হয়েছে শীর্ষ ১০ ধনীর সম্পদ

অনলাইন ডেস্ক

হামারি করোনার আবির্ভাবের পর দরিদ্র মানুষের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই অর্থবিত্তে ফুলে-ফেঁপে উঠেছেন একশ্রেণির মানুষ। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, মহামারিকালে বিশ্বে শীর্ষ ১০ ধনীর সম্পদ দ্বিগুণ হয়েছে। এর বিপরীতে দারিদ্র্য ও অসমতা বেড়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শুরুর আগে আজ সোমবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

অক্সফাম জানায়, ২০২০ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ ১০ ধনী তাদের সম্পদ ৭০ হাজার কোটি মার্কিন ডলার বাড়িয়েছেন। প্রতিদিন গড়ে তাদের সম্পদ বেড়েছে ১৩০ কোটি ডলার করে। শীর্ষ ১০ ধনীর সম্পদ যে হারে বেড়েছে, গত বছরে ১৪ বছরে কখনো তেমনটা হয়নি।

অক্সফাম বলছে, অর্থনৈতিক অসমতার কারণে স্বাস্থ্য সেবায় সংকট দেখা দিচ্ছে। একই সঙ্গে ক্ষুধা, লিঙ্গ বৈষম্যতা এবং সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিদিন বিশ্বব্যাপী ২১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এ ছাড়াও মহামারির কারণে ১৬ কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। একই সঙ্গে অসমতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অশ্বেতাঙ্গ সংখ্যালঘু জাতিসত্তার মানুষ ও নারীরা।

যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর তৈরি করা বিশ্বের শীর্ষ ধনীর তালিকা-

১. টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক
২. আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস
৩. গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ
৪. গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন
৫. ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ
৬. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস
৭. মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমার
৮. ওরাকলের সাবেক প্রধান নির্বাহী ল্যারি এলিসন
৯. মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট
১০. ফ্রান্সের ফ্যাশন জায়ান্ট এলভিএমএইচের প্রধান বার্নার্ড আর্নল্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host