1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হচ্ছেন আয়েশা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৪২০ সময় দর্শন
পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হচ্ছেন আয়েশা

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো নারী বিচারপতি পেতে যাচ্ছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ৫৫ বছর বয়সি আয়েশা মালিককে গত বছর সেপ্টেম্বরেই দেশটির সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)। তবে কমিশনের চার সদস্য তার ওই পদোন্নতির পক্ষে সায় দিলেও বাকি চার সদস্য তার বিরুদ্ধে ভোট দেন।

তারপর গত বৃহস্পতিবারের ভোটাভোটিতে আয়েশা মালিকের পক্ষেই ভোট পড়েছে বেশি। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রথম নারী বিচারপতি হওয়া থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন তিনি। ১৯৪৭ সালে স্বাধীনতার পর আয়েশা মালিক প্রথম নারী বিচাপতি হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাচ্ছেন।

সে দেশের ক্ষমতাসীন দল তেহরিক-ই ইনসাফের এমপি এবং আইনসম্পর্কিত পার্লামেন্টারি কমিটির সম্পাদক মালিকা বোখারি এক টুইটে বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচাপতি হিসেবে এক মেধাবী ও খ্যাতিমান বিচারক নিয়োগ পাচ্ছেন, যা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত।

উল্লেখ্য, হার্ভার্ড আইন স্কুলের স্নাতক করা আয়েশা বর্তমানে লাহোর হাইকোর্টের বিচারপতি। এর অনেকগুলো গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন রায় দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host