1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দর্শন
৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার

অনলাইন ডেস্ক/

গত ছয় শতাব্দীতেও এত সময় ধরে চন্দ্রগ্রহণ দেখা যায়নি। এই শতাব্দীতেও এত দীর্ঘ সময় চন্দ্রগ্রহণ হবে না। বিরল এই চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আগামী শুক্রবার। তবে এটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। টানা তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে এবং চাঁদের রঙ হবে রক্তের মতো লাল। তাই এর নাম ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’।

এই চন্দ্রগ্রহণ এ বছরের দ্বিতীয় ও সর্বশেষ। প্রথমটি হয়েছিল গত ২৬ মে। এ বছরে দুইটি সূর্যগ্রহণও হওয়ার কথা। একটি হয়েছে গত জানুয়ারিতে। দ্বিতীয়টি ডিসেম্বরের শুরুতে।

আমেরিকার ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে, দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি দেখা যাবে চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাওসহ গোটা পূর্ব এশিয়ায়। এ ছাড়া অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর ও লাগোয়া দেশগুলোতে দেখা যাবে। বাংলাদেশ সময় বিকেলে ৩টা ২ মিনিটে চন্দ্রগ্রহণ হবে।

পূর্ণিমার চাঁদের আকারের চেয়ে কিছুটা ছোট হবে শুক্রবারের চাঁদ। পৃথিবীর ছায়ায় সেই চাঁদের ৯৭ দশমিক ৪ শতাংশই ঢাকা পড়ে যাবে। ফলে আক্ষরিক অর্থে খণ্ডগ্রাস হলেও শুক্রবারের চন্দ্রগ্রহণ অনেকটা যেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

শুক্রবারের পূর্ণিমার চাঁদের রঙ অবশ্য পুরোপুরি লাল হবে না। পৃথিবীর ছায়া ঢাকতে পারবে না বলে চাঁদের মাত্র ৩ শতাংশ আলোকিত হবে সূর্যালোকে। প্রদক্ষিণের পথে পূর্ণিমার চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢুকে গেলেই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host