1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

সুই না ফুটিয়েই টিকা দেবে রোবট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৯১ সময় দর্শন
সুই না ফুটিয়েই টিকা দেবে রোবট

অনলাইন ডেস্ক//

ইনজেকশনের সুই দেখলেই ভয়ে গায়ে জ্বর চলে আসে অনেকের। তাই এসব মানুষ সব সময়ই চেষ্টা করেন যাতে কোনো কারণে তাদের শরীরে সুই ফোটাতে না হয়। ইনজেকশনের ভয়ে করোনার টিকা নেননি এমন মানুষও আছেন। তাদের জন্য সুখবর। এবার বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি বের করেছেন যাতে রোবটের সাহায্যে সুচ ছাড়াই দেওয়া যাবে টিকা।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভ্যাকসিনেশন কার্যক্রম আরও সহজ করতে তুলতে একটি রোবট উদ্ভাবন করেছে কানাডার প্রতিষ্ঠান কোবিনিক্স। এর মাধ্যমে সুচ ছাড়াই সহজে মাংসপেশীতে টিকা দেওয়া যাবে। ইতিমধ্যে সফলভাবে প্রথম টিকা প্রয়োগও করেছে রোবটটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলের প্রতিবেদনে বলা হয়, রোবটটির নাম কোবি। এর নকশা তৈরি করা হয়েছে অন্টারিওর ওয়াটার লু বিশ্ববিদ্যালয়ে। এলআইডিএআর সেন্সর ব্যবহার করে কোবি মানুষের শরীরের একটি মডেল তৈরি করে। এর অন্যান্য সফটওয়্যারগুলো ইনজেকশন দেওয়ার স্থান নির্ণয় করে। এই সেন্সর রাস্তা পরিমাপে সয়ংক্রিয় যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

কোবিনিক্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টিম ল্যাসওয়েল বলেন, ‘আমরা সুচবিহীন ইনজেকশন প্রযুক্তি ব্যবহার করেছি। কোবি রোবটের মাধ্যমে স্বাস্থ্যসেবাকর্মী বা পেশাদার কাউকে ছাড়াই সুচবিহীনভাবে মানুষের শরীরে ভ্যাকসিন দেওয়া যাবে।’

কোবির মাধ্যমে ভ্যাকসিন পেতে একজন রোগী অনলাইনে নিবন্ধন করবেন এবং একটি ক্লিনিক বা ফার্মেসিতে যাবেন। সেখানে রোবটের টাচস্ক্রিন ইন্টারফেস ক্যামেরায় নিজেদের আইডি দেখাবেন। এ সময় থ্রি-ডি ক্যামেরা রোগীর উপস্থিতি শনাক্ত করবে এবং ভ্যাকসিনের ভায়াল সংগ্রহ করবে। তারপর ইনজেকশন দেওয়ার আগে এলআইডিএআর সেন্সরের মাধ্যমে রোগীর একটি মডেল তৈরি করবে।

এই রোবট স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষা দিতে পারবে। এ ছাড়া খরচ কমিয়ে উন্নত সেবা দিতে পারবে বলে জানিয়েছেন কোবনিক্সের সহ-প্রতিষ্ঠাতা নিমা জামানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host