1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় সম্প্রীতি সমাবেশ ও শোভযাত্রা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৬৬১ সময় দর্শন
ভাঙ্গুড়ায় সম্প্রীতি সমাবেশ ও শোভযাত্রা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীত সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল পৌরআওয়ামীলীগের উদ্যোগে ভাঙ্গুড়া স্মৃতিসৌধের সামনে থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানেই এসে শেষ হয়।
পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, যুবনেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব, সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে, পুরোহিত প্রশিক্ষক প্রদীপ কুমার গোস্বামী, উত্তম কুমার রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, সমরজিৎ গুন ও কাউন্সিলরবৃন্দসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাবেক ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ।
বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ে উপর বর্বর নির্যাতন নিপীড়ন কখনোই বর্তমান আওয়ামীলীগ সরকার মেনে নেবে না, তাদের চিহ্নিত করে কঠোর হস্তে দমন করবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বিনষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল এই সকল হিন্দু সম্প্রদায়ের মানুষদের হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host