1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

                                          ড, আব্দুল মঈন খান

 

 

 

 

 

 

নরসিংদী ২ পলাশে নিজ সংসদীয় আসনে সফর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ সফরের শুরুতে তিনি তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খান এবং মাতা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এসময় তিনি তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

পরে মন্ত্রী পলাশ উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নরসিংদী প্রতিনিধি : সফিকুল ইসলাম পলাশ 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host