1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫০

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০০ সময় দর্শন
আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫০

অনলাইন ডেস্ক

তালেবান শাসিত আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স-এর বরাতে এই খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

খবরে বলা হয়েছে, হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে তালেবান প্রশাসন। অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো ফলাও করে এই খবর প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের খবরে জানিয়েছে, বিস্ফোরণে পর মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে রয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় জানিয়েছেন, গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক মুসল্লি হতাহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি।

স্থানীয় বাসিন্দরা সংবাদমাধ্যম এএফপিকে বলেন, জুমা নামাজের সময় মসজিদে বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে মসজিটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রাণালায়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তি। মসজিটিতেই অধিকাংশ শিয়া সম্প্রদায়ের মানুষ নামাজ পড়তেন। এ ঘটনায় এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host