1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হ্যারিকেন ‘আইদা’

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩০৮ সময় দর্শন

হ্যারিকেন ‘হেনরি’ বিদায় নিতে না নিতেই যুক্তরাষ্ট্রে এগিয়ে আসছে ‘আইদা’ নামের আরও একটি হ্যারিকেন। শনিবার থেকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইসিয়ানার গালফ উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদ এবং অঙ্গরাজ্যের কর্মকর্তারা লুইসিয়ানা অভিমুখে দ্রুত এগিয়ে আসা হ্যারিকেন ‘ইডা’ প্রচণ্ড শক্তিশালী হতে পারে বলে সতর্ক করেছেন। খবর নিউইয়র্ক টাইমসের

লুইসিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ডস একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ১৮৫০ দশকের পর থেকে লুইসিয়ানায় আঘাত করা যেকোনো হ্যারিকেনের চেয়ে এটি শক্তিশালী হবে।

এদিকে, প্রবল শক্তিশালী এই ঝড়ের হাত থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন অঙ্গরাজ্যটির হাজার হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার রোববার ভোরে জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা নাগাদ হ্যারিকেন আইদা গালফ অব মেক্সিকো ও নিউ অরলিয়ানে আছড়ে পড়তে পারে। এসময় প্রবল শক্তিশালী এই হ্যারিকেনের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ মাইল (২২০ কিলোমিটার)।

গত বছরও লুইসিয়ানা অঙ্গরাজ্য হ্যারিকেন ‘লরা’ এবং ‘ডেল্টা’সহ বেশ কয়েকটি ঝড়ের কবলে পড়েছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host