1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

মুম্বাইয়ে দুটি বাড়ি ধসে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৬৪ সময় দর্শন

ভারতের মুম্বাইয়ে চেমবুর ও বিক্রোলি এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে দুটি বাড়ি ভেঙ্গে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে চেমবুরের ভারত নগর এলাকায় একটি বাড়ি ও রোববার সকালে বিক্রোলির সুরিয়া নগরে আরেকটি ভবন ধসে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

চেমবুরে ধ্বংসস্তূপের নিচ থেকে সাত জনের মৃতদেহ বের করে আনা হয় ও ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্রোলিতে দোতালা একটি আবাসিক ভবন ধসে অন্তত তিন জন নিহত হয়। এখানে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও নয় জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

দুই জায়গায়ই ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন বলে ভারতের দুর্যোগ মোকাবেলা বাহিনী ও মুম্বাই পুলিশ জানিয়েছে। উদ্ধার কাজ অব্যাহত আছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মুম্বাই ও এর আশপাশের এলাকায় টানা কয়েক ঘণ্টা ধরে ভারি বৃষ্টিপাত হয়েছে। শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করে লোকজনকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত ৮টা থেকে রোববার ভোররাত ২টা পর্যন্ত মুম্বাই শহরে ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

এতে মুম্বাইয়ের নিচু এলাকাগুলো পানিতে পানিতে তলিয়ে যায়। কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। নগরীর বোলিভালির পূর্ব দিকের এলাকাগুলোতে বেশ কয়েকটি গাড়ি পানিতে ভেসে যায়। নগরীর বিভিন্ন এলাকা ডুবে যাওয়ায় কোনো কোনো লাইনে ট্রেন বন্ধ হয়ে রয়েছে ও দূরপাল্লার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।

মুম্বাইয়ে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host