1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

পাকিস্তানে তৈরি হলো মালালা বিরোধী তথ্যচিত্র

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৭৯ সময় দর্শন

মালালা ইউসুফ। মাত্র ১৪ বছর বয়সে তালিবানের গুলিবিদ্ধ হয়েও হার না মানা অপরাজেয় মালালা ইতিমধ্যেই গোটা বিশ্বের সম্মান আদায় করে নিয়েছেন। পেয়েছেন নোবেল পুরস্কার। কিন্তু এবার তার বিরোধিতা করেই তৈরি হল একটি তথ্যচিত্র ‘আই অ্যাম নট মালালা’। তৈরি করল তারই নিজ দেশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, দেশটির ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশন’ সোমবার (১২ জুলাই) এ তথ্যচিত্রটি প্রকাশ করে। সেখানে মালালার ইসলাম ও বিয়ে সম্পর্কিত মতামত এবং তার পশ্চিমা চিন্তা প্রচার করাকে লক্ষ্য করে কঠোর সমালোচনা করা হয়েছে।

তথ্যচিত্র-নির্মাণকারী সংগঠনের সভাপতি কাসিফ মির্জার জানান, ‘‘এই ‘আই অ্যাম নট মালালা’ তথ্যচিত্রের সাহায্যে আমরা দেশের ২ লক্ষ বেসরকারি স্কুলের ২ কোটি পড়ুয়াকে মালালার ইসলাম, বিয়ে ও পশ্চিমা অ্যাজেন্ডা নিয়ে বিতর্কিত মতামত সম্পর্কে জানাতে চেয়েছি।’’কেন হঠাৎ এমন এক তথ্যচিত্র তৈরি করা হল? সে প্রসঙ্গে কাসিফ মির্জার সাফাই, ‘‘দেশের তরুণ সম্প্রদায়ের সামনে আমরা মালালার মুখোশ খুলে দিতে চাই। যাতে উনি ওর ওই তথাকথিত মহিলাদের অধিকার আদায় করার সংগ্রামের গল্প শুনিয়ে ওদের প্রভাবিত না করতে পারেন।’’

আর আগে ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ পত্রিকার জুন সংখ্যায় মালালার এক সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সেখানেই এই বিষয়গুলি নিয়ে তিনি কথা বলেছিলেন। প্রধানত বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছিলেন, তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। সেই মতকে ‘ইসলাম বিরোধী’ বলে জানিয়েছেন তথ্যচিত্র-নির্মাণকারী সংগঠনের সভাপতি কাসিফ মির্জা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host