1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জেএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫১৫ সময় দর্শন

জেএসসি, জেডিসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে অনুমান নির্ভর রিপোর্ট করতে ‘না’ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠান হওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনুমান নির্ভর কোনো সংবাদ বা গুজব আমলে না নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃস্টি হয়েছে। বিশ্বব্যাপী কোভিড নাইনটিনের মহামারিকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিলেন। বিশেষজ্ঞরা তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব প্রদান করেছেন। মন্ত্রণালয় প্রস্তাবসমূহ পর্যালোচনা করছে। ইতোমধ্যে কিছু গণমাধ্যমে উল্লেখিত বিষয়ে সারসংক্ষেপ প্রণয়ন করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host