1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করলেন বাবা!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৩১ সময় দর্শন

কয়েক বছর ধরে বাবা পরিবারের খোঁজ খবর রাখছিলেন না। সংসারে টাকাপয়সা দেওয়াও বন্ধ করে দিয়েছিলেন। এ কারণেই বাবার সন্ধানে ছিলেন ছেলে। শেষ পর্যন্ত বাবার নতুন ঠিকানা খুঁজে পান তিনি। তবে বাবার সঙ্গে খুঁজে পান নিজের সাবেক স্ত্রীকেও। সেই সাবেক স্ত্রী বর্তমানে ছেলেটির বাবার দ্বিতীয় স্ত্রী। সম্পর্কে ছেলেটির সৎমা। শুধু তাই নয়, বাবা ও ‘নতুন মায়ে’র সংসারে দুই বছরের এক ছেলেও রয়েছে। এই ঘটনা জানতে পেরে বাকরুদ্ধ হয়ে যান ছেলে। পরে সাবেক স্ত্রীকে নিজের কাছে ফেরাতে পুলিশেও অভিযোগ দেন। 

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, বদায়ূঁ জেলার ২২ বছরের এক যুবকের বাবা অনেক আগে নিজের পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেন। পেশায় পরিচ্ছন্নতাকর্মী ৪৮ বছরের ওই ব্যক্তি সংসারে টাকাপয়সা পাঠানও বন্ধ করে দেন। এরপর বাবার ঠিকানা জানতে তথ্য অধিকার আইনে (আরটিআই) মামলা করেন যুবক। তাতেই জানতে পারেন তার ‘নতুন মা’য়ের কথা।

২০১৬ সালে এই ‘নতুন মায়ে’র সঙ্গেই বিয়ে হয়েছিল ওই যুবকের। তবে সে সময় দু’জনেই ছিলেন অপ্রাপ্তবয়স্ক। সে বিয়ে টেকে মাত্র ছয় মাস। পরে মেয়েটি স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিচ্ছেদ নেন।

এদিকে বাবার সঙ্গে সাবেক সেই স্ত্রীর বিয়েতে ক্ষুদ্ধ হয়ে থানায় অভিযোগ করেছেন যুবক। তার অভিযোগের পর দু’পক্ষকে আলোচনায় ডাকে বিসৌলি থানা পুলিশ। যুবকের সাবেক স্ত্রীর দাবি, দ্বিতীয় পক্ষের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। তাই সাবেক স্বামীর কাছে ফিরতে চান না।

বিসৌলি থানার এক কর্মকর্তা জানান, যুবকের প্রথম বিয়ের সময় দুজনই অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। সে বিয়ের কোনো নথিও নেই। তাই ওই নারীকে আগের স্বামীর কাছে ফেরাতে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে ফের আলোচনার জন্য আরও একটি নোটিশ দেওয়া হবে দু’পক্ষকে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host