1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৯৯ সময় দর্শন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হবে ২৯ জুন। ১১ জুলাই পর্যন্ত চলবে ফরম পূরণ। করোনা সংক্রমণ মহামারির মধ্যে এ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম আমিরুল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ বছর নির্বাচনী পরীক্ষা হবে না। এ কারণে নির্বাচনী পরীক্ষার ফি আদায়ও করা যাবে না।

বিজ্ঞপ্তিতে ফরম পূরণে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বেঁধে দেওয়া এই ফি’র অতিরিক্ত আদায় করা হলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- বলা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার পূরণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে ২০২১ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি জমা দিতে হবে।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন বন্ধ। এই অবস্থার মধ্যে এবার পরীক্ষা নেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য সংক্ষিপ্ত সিলেবাসও প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host