1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ধূমপানে কোভিডে মৃত্যুর ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ, সতর্ক করলেন হু প্রধান !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪২০ সময় দর্শন

অনলাইন ডেস্ক:

ধূমপান থেকে দূরে থাকুন। কারণ ধূমপানই বহু জটিল রোগ এবং কোভিডে মৃত্যুর প্রবণতাকে ৫০ শতাংশ বাড়িয়ে দেয়। ‘কমিট টু কুইট’ তামাক বিরোধী প্রচারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়িসাস।

হু প্রধান বলেন, “দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বাড়ে ধূমপায়ীদের। সুতরাং কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেওয়াই শ্রেয়।” তিনি আরও জানান, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে ক্যানসার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে।

তাই বিশ্বের সমস্ত দেশের কাছে হু আবেদন জানিয়েছে তারা যেন এই প্রচারে অংশ নিয়ে তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়। ধূমপান স্বাস্থ্যের কতটা ক্ষতি করে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন হু প্রধান। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট-এর মতো নেটমাধ্যমকে কাজে লাগিয়ে সতর্কতার বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট হতে হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host