1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

শিশুদের মধ্যে যে করোনার উপসর্গগুলো দেখা যাচ্ছে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৩৯ সময় দর্শন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা ভারত। চলতি বছরে করোনার হানা থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। তাদের মধ্যেও ছড়াচ্ছে সংক্রমণ। চিকিৎসকরা বারবার বলছেন, শিশুরা করোনার কারণে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ছে না। কিন্তু তারপরও সব রকম ভাবে সতর্ক থাকা জরুরি।

শিশুদের মধ্যে সাধারণত মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। যেগুলো প্রথমে অনেক অভিভাবকই করোনার উপসর্গ বলে বুঝতে পারছেন না। এক নজর দেখে নিন, সেগুলি কী।

পেটে ব্যথা

চলতি বছর রূপ পরিবর্তিত করোনা সংক্রমণের অন্যতম উপসর্গ পেটের সমস্যা। শিশুদের মধ্যেও সেটা দেখা যাচ্ছে। হঠাৎ পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা, হজমের সমস্যা, পেট ভারী লাগা-এ সবই হতে পারে করোনার উপসর্গ। হঠাৎ যদি আপনার সন্তান খেতে না চায় এবং খিদে না থাকার অভিযোগ করে, তা হলেও সতর্ক হতে হবে।

ডায়রিয়া

শিশুদের মধ্যে বমি এবং খুব বেশি পেট খারাপের লক্ষণ দেখলে সাবধান হতে হবে। শিশুদের কোভিড সংক্রমণের অন্যতম উপসর্গ ডায়রিয়া।

জ্বর

জ্বর বেশির ভাগ ভাইরাস অসুখের অন্যতম উপসর্গ। তবে করোনার কারণে জ্বর এলে সঙ্গে কাঁপুনি, ক্লান্তিভাবও দেখা যাচ্ছে। তাই সতর্ক থাকুন।

এমনিতে শিশুদের একটু বেশি জ্বর আসতেই পারে। কখনও কখনও শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রিও ছুঁতে পারে। তবে সাধারণত ২-৩ দিনের মধ্যে এই জ্বর ঠিক হয়ে যেতে দেখা গেছে। তবে আপনার সন্তানের জ্বর যদি ৫ দিনের বেশি থাকে, তা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

কাশি-ঠাণ্ডা লাগা

প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে করোনার জন্য ফুসফুসে সংক্রমণ খুব একটা শোনা যায়নি। তবে ঠাণ্ডা লাগা, টানা কাশি, গলা ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিতেও পারে। পাশাপাশি জ্বর বা পেটের সমস্যা থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করান।

ক্লান্তভাব

বাচ্চা কি হঠাৎ খুব ক্লান্ত বোধ করছে? অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে? টানা ঘুমের সমস্যা হচ্ছে? এগুলিও সংক্রমণের লক্ষণ হতে পারে।

অদ্ভুত র‌্যাশ

শিশুদের মধ্যে র‌্যাশ বা অন্য ত্বকের সমস্যা এবং ‘কোভিড টোজ’ প্রথম দেখা গিয়েছিল গত বছরই। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নানা রকম ত্বকের সমস্যা বাচ্চাদের মধ্যে কোভিড সংক্রমণের অন্যতম উপসর্গ। এমনিতে শিশুদের নানা রকম র‌্যাশ লেগেই থাকে। তবে যদি তাদের শরীরে কোনও অদ্ভুত লালচে দাগ, বা ফুশকুরি বা র‌্যাশ চোখে পড়ে তা হলে সতর্ক হন। হাত পায়ের নখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কি না, সেটাও খেয়াল রাখুন।

 

সূত্র: আনন্দবাজার 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host