1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

মেয়ের লাশ কাঁধে নিয়ে ৩৫ কি.মি. পাড়ি দিলেন বাবা!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪১৪ সময় দর্শন

ময়নাতদন্তের জন্য খাটিয়ায় করে মেয়ের লাশ বহন করে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক পিতা। প্রায় ৭ ঘণ্টা হেঁটে হাসপাতালে পৌঁছান ধীরাপতি সিং গন্ড নামের ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের সিংগ্রাইল জেলায়।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন গ্রামবাসীকে নিয়ে মারা যাওয়া কিশোরীর বাবা ধীরাপতি সিং গন্ড লাশের খাটিয়া বহন করে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন।

জানা গেছে, গত বুধবার (৫ মে) গাডাই গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন ১৬ বছর বয়সী এক কিশোরী। পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে বলে। আর নিকটস্থ হাসপাতালটি ৩৫ কিলোমিটার দূরে। অর্থনৈতিক সংকটের কারণে পরিবারটি কোনো গাড়ি ভাড়া নিতে পারেনি।

কিশোরীর বাবা ধীরাপতি সিং বলেন, খাটিয়া কাঁধে বহন করে আমরা সকাল ৯টায় রওয়ানা দিয়েছিলাম। এরপর বিকাল ৪টার দিকে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হই। আমরা খুবই অসুস্থ বোধ করেছিলাম। কেউ কোনো সমাধান দেয়নি।

পুলিশ কর্মকার্তা অরুণ সিং বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থা করে দেয়ার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। তাই তাদেরকে পরিবহন ব্যবস্থা করে দেয়া সম্ভব হয়নি।

 

সূত্র- এনডিটিভির।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host