1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলনে ৪৪ জন নিহত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৮০ সময় দর্শন

ইসরায়েলে এক ধর্মীয় উৎসবে পায়ের নিচে চাপা পড়ে ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এ খবর জানিয়েছে। এতে বলা হয়, বিপুল সংখ্যক ইহুদি ধর্মাবলম্বী ইসরায়েলি নাগরিক ‘লাগ বাওমের’ নামক ধর্মীয় উৎসব উদযাপন করতে দেশটির উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে একত্রিত হয়। বৃহস্পতিবার রাতেই মেরনে জড়ো হয় লাখো মানুষ। মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। এ সময় অনেকে পড়ে যায়। শুক্রবার ভোরে হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরায়েলের চিকিৎসক দলের উদ্ধৃতি দিয়ে হারেৎজ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৬টি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। একইসঙ্গে বহু সংখ্যক চিকিৎসককেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে হতাহতের এই ঘটনায় শোক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুর্ঘটনার পর টুইটারে দেওয়া এক বার্তায় এটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host