1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

জাপানে জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৩৮ সময় দর্শন

জাপান রাজধানী টোকিওসহ আরও তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। যদিও দেশটিতে অলিম্পিক আয়োজনের আর মাত্র তিন মাস বাকী রয়েছে। ২৫ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত এই জরুরী অবস্থা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের প্রধানমন্ত্রী ইউশিদে সুগা বলেছেন, আজ আমরা টোকিও, কিয়টো, ওসাকা ও হিয়োগো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। এ পদক্ষেপ ২৫ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বহাল থাকবে।

এই সময়টিতে পানশালা, রেস্তোরাঁ, কারাওকে বার ও পাচিঙ্কো পার্লারের মতো বিনোদনমূলক প্রতিষ্ঠানসহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোও বন্ধ রাখতে হবে। কেউ এই নির্দেশনা না মানলে শাস্তি দেওয়া হবে।

টোকিওয় অলিম্পিক গেমসের আসর বসবে তিন মাস পরই। তার আগে এই পদক্ষেপ নেওয়ায় করোনাভাইরাস সংক্রমণ বাগে আনা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন সুগা।

অলিম্পিকের মাত্র তিন মাস আগে বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে এই জরুরি অবস্থা ঘোষণা করলো দেশটি।তবে অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট সেইকো হাশিমোতো জানিয়েছেন, ‘আশা করছি পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host