1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজি-সন্ত্রাসে বেপরোয়া  গত দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এটাকে ঠিক করতে হবে: তামিম ইকবাল কয়লার সংকট মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে, জ্বালানি তেল সংকটের পর এবার বিদ্যুৎ উৎপাদনে ধাক্কা ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের যৌথ সতর্কবার্তা পুরোনো পথেই হাঁটছে বিএনপি দিনাজপুরে শিলাবৃষ্টিতে লিচু বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি আইপিএলে সুরিয়াভানশি তো সোনার ডিম পাড়া হাঁস: ১ কোটি খরচে ১৬ কোটি আয়! গ্রীষ্মের আগেই চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎখাত দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল বায়ার্ন মিউনিখ

ভারতের পশ্চিমবঙ্গে তিন মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৪৮ সময় দর্শন

ভারতের পশ্চিমবঙ্গে তিনমাস পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ৩০ ডিসেম্বরের পর একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী এ রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৯১ হাজার ৬৫৮ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এনিয়ে রাজ্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪০ জন। শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্র এ তথ্য জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বিধানসভা ভোটের আবহে রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যার মতোই উদ্বেগজনকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার আক্রান্তের হার ৬ দশমিক ৬৫ শতাংশে।

ভোটের মধ্যে দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়াতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর। ২৪ ঘণ্টায় কলকাতায় ৫২৮ জন, উত্তর ২৪ পরগনায় ৩৯২ জন, হাওড়ায় ১৫৭, পশ্চিম বর্ধমানে ১১২ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।

টিকাদানের সংখ্যা বাড়লেও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। গত শুক্রবার প্রায় ২৭ হাজারের কাছাকাছি টেস্ট হয়েছিল। তবে শনিবার তা কমে হয়েছে ২৬ হাজার ১১৪টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host