1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে মিয়ানমারের বিউটি কুইন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪২৭ সময় দর্শন

সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া নারীরা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের শিরোনামে আসার ঘটনা সেভাবে নেই বললেই চলে। তবে মিয়ানমারের বিউটি কুইন হ্যান লে এদিক থেকে ব্যতিক্রম।

থাইল্যান্ডে মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল ২০২০ এর অনুষ্ঠানে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন মিস গ্রান্ড মিয়ানমার। তিনি বলেছেন, আজ আমার দেশ মিয়ানমারে বহু মানুষ মারা যাচ্ছে। দয়া করে মিয়ানমারকে সহায়তা করুন। আন্তর্জাতিক সহায়তা জরুরি ভিত্তিতে দরকার।

২২ বছর বয়সী এই তরুণী ইয়াঙ্গুনের রাস্তায় নেমেও সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।  মনোবিজ্ঞানের ছাত্রী হ্যান লে আগেই সিদ্ধান্ত নিয়েছেন, সুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চকে তার দেশে ঘটে চলা অরাজকতা সম্পর্কে বলার স্থান হিসেবে ব্যবহার করবেন।

ব্যাংকক থেকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিয়ানমারে সাংবাদিকদেরও আটক করা হচ্ছে। সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি- এ ব্যাপারে কথা বলবো।

তিনি এটা মনে করেন যে, এই প্ল্যাটফর্মে এসে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে তার বলা দুই মিনিটের কথার মূল্যও অনেক বেশি। সে কারণে অনিয়মের ব্যাপারে মুখ খুলেছেন।

তিনি আরো বলেন, পরিবার এবং আমার নিরাপত্তা নিয়ে আমি বেশ শঙ্কিত। কারণ আমি সেনাবাহিনী এবং মিয়ানমারের বর্তমান অবস্থা সম্পর্কে মুখ খুলেছি। কারণ, সবাই জানে যে, মিয়ানমারে যা ঘটছে, সে ব্যাপারে কথা বলার একটা সীমানা রয়েছে। বন্ধুরা আমাকে বলেছে, আমি যেন দেশে ফিরে না যাই।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host