1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

উইঘুরদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৪৮ সময় দর্শন

চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীন ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘জিনজিয়াংয়ের প্রধানত মুসলিম উইঘুর এবং অন্যান্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এ বছর (২০২০) গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।’

এতে বলা হয়, এসব অপরাধের মধ্যে রয়েছে ১০ লাখের বেশি মানুষকে নির্বিচারে কারাগারে প্রেরণ, জোরপূর্বক বন্ধ্যাকরণ, ধর্ষণ, নির্যাতন, জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা এবং ধর্মীয়, মতপ্রকাশ ও চলাচলের স্বাধীনতায় কঠোর বিধিনিষেধ আরোপ।

বিশ্বের ১৮০টি দেশে মানবাধিকার পরিস্থিতির ওপরে তৈরি এই প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছর কংগ্রেসের কাছে জমা দেয়।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০২০ সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিশ্বের প্রতিটি অঞ্চলে মানবাধিকার ভুল পথে চলছে।

তিনি বলেন, ‘মানবাধিকার রক্ষায় আমরা আমাদের কূটনীতির সকল পদ্ধতি ব্যবহার করব এবং নির্যাতনকারীদের জবাবদিহি নিশ্চিত করব।’

উইঘুরদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতমাসে জেনেভায় বলেন, ‘প্রাথমিক তথ্যে দেখা গেছে, জিনজিয়াংয়ে তথাকথিত গণহত্যা, জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা বা ধর্মীয় নিপীড়নের ঘটনা কখনো ঘটেনি।’

জিনজিয়াংয়ে ক্যাম্প থাকার কথা চীন স্বীকার করেছে। কিন্তু তাদের দাবি, চরমপন্থা রুখতে ক্যাম্পগুলোতে কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো উইঘুরদের ওপর চীনের আচরণের কঠোর সমালোচনা করে আসছে। এর জের ধরে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র চীনের চার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর চীনও এসব দেশ এবং ইইউ’র কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host