1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

আমিরাতে রমজান মাসে মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩২৫ সময় দর্শন

বিশ্বব্যাপী শুরু হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। এর মধ্যে মহামারী করোনা আবারও ভয়াবহ হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সরকার রমজানে মুসল্লিদের ইবাদাত-বন্দেগির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। এর জন্য একটি নির্দেশনা জারি করা হয়েছে। খবর খালিজ টাইমস এর।

জানা গেছে, কিছু পরিবর্তন আনা হয়েছে এই নির্দেশনায়। যেমন এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে শুধু পুরুষরা আর নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন। বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না। ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে। ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host