1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

১ রুপিতে গম, ঘরে ঘরে চাকরির অঙ্গীকার বিজেপির

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৪৭ সময় দর্শন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন। নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। দলটির সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (২১ মার্চ) এ ইশতেহার প্রকাশের ঘোষণা দেন। বিজেপির এই ইশতেহারের নাম ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, এদিন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সভা করেন অমিত। সেখান থেকে যান কলকাতায়। নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের ব্যাপক উন্নয়নের পাশাপাশি রেশনে ১ রুপিতে গম, ৩ রুপিতে লবণ এবং ৫ রুপিতে চিনি দেয়ার ঘোষণা দিয়েছে অমিত শাহের দল। দেয়া হয়েছে প্রতিটি পরিবারের অন্তত একজনের চাকরির প্রতিশ্রুতিও। পাশাপাশি রয়েছে তরুণদের দক্ষতা অর্জনের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা।

ইশতেহার প্রকাশের আগে বিজেপি সভাপতি বলেন, ‘অনেক বছর ধরেই ইশতেহার কেবলই ফাঁপা একটা কাগজ। কিন্তু বিজেপি সরকার গড়ার পরেই এর বাস্তবায়ন হয়েছে। এজন্যই আমরা নাম দিয়েছি সংকল্প পত্র। কারণ আমাদের সংকল্প বাংলাকে সোনার বাংলা গড়ব। এটা প্রকাশের আগে রাজ্যের নানা প্রান্তের মানুষের মতামত গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সোনার বাংলা কোনো অলীক কল্পনা নয়। অতীতে বাংলা সারা ভারতের থেকে এগিয়ে থাকত। বাংলা থেকেই স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। কিন্তু এখন বাংলা পিছিয়ে গেছে। মমতা দিদির শাসনের পরিণাম এটা।’

রেশনে স্বল্পমূল্যে নিত্যপণ্য দেয়ার প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের নারীদের জন্যও বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপের ঘোষণা দিয়েছে বিজেপি। তার মধ্যে রয়েছে- নারী পুলিশ ব্যাটালিয়ন গঠন, নারীদের জন্য থানায় বিশেষ বুথ, এককালীন ঋণ, বিধবা ভাতা বৃদ্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডর মেশিন স্থাপন ইত্যাদি। এছাড়াও রয়েছে ভারতের সরকারি ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host