1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ফরিদপুরে বন্যায় আমন ধান ডুবে গেছে,অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪০১ সময় দর্শন

ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ ফরিদপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আমন ধান ডুবে গেছে এবং অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে। উপজেলার বৃলাহিড়িবাড়ি,হাদল,বনওয়ারীনগর,পুঙ্গলী ও ফরিদপুর ইউনিয়নের প্রায় ৮’শ একর জমির আমন ধান ডুবে গেছে এবং এসব ইউনিয়নের সহ¯্রাধিক বাড়িতে পানি উঠেছে বলে এসব ইউনিয়নের চেয়ারম্যানগণ ফোনে জানিয়েছেন।

ফরিদপুর পৌরসভার ২নং,৩নং ৫নং ও ৬নং ওয়ার্ডের বেশ কিছু মহল্লার বাসায় পানি উঠেছে। বন্যার পানি বৃদ্ধির সাথে প্রায় ৭/৮ ঘন্টা এক নাগাড়ে প্রবল বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিরি আরো অবনতি ঘটেছে। পারফরিদপুর-দেওভোগ রাস্তার ২টি ব্রিজ ক্ষতিগ্রস্থ হয়েছে। পারফরিদপুর শাহফরিদ মসজিদের পাশের রাস্তা ভেঙ্গে গেছে। হাদলের ফরিদপুর-ধানুয়াঘাটা রাস্তার বেশ কিছু জায়গা দেবে গেছে।

উপজেলা চেযারম্যান অধ্যাপক গোলাম হোসেন জানান,বেশকিছু ক্ষতিগ্রস্থদের সাহায়্য করা হয়েছে। অল্প দিনের মধ্যে অবশিষ্ট ক্ষতিগ্রস্থদেরও সাহায্য করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host