1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

তাড়াশে নিয়ন্ত্রনহীন ট্রাক ঢুকে পড়ে বাজারে : নিহত ২, আহত ৫

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৬২ সময় দর্শন

আব্দুস সালাম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাজারের লোকালয়ে  ঢুকে পড়ায় দু’জন ক্রেতা-বিক্রেতা নিহত হয়েছেন এবং কমপক্ষে আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে এ দূর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার এস.আই রফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন, বাজারের মাছ বিক্রেতা তাড়াশের খালকুলা গ্রামের ময়নাল হোসেন (৩২) ও ক্রেতা শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকার মানিক মিয়া (২৫)।

এস.আই আরও বলেন, ঢাকা থেকে নাটোরগামী ১৬ চাকা বিশিষ্ট রড বোঝাই ট্রাকটি (লংভাইকেল) নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে অবস্থিত খালকুলা বাজারে ঢুকে পড়ে।  ট্রাকটি কয়েকজনকে চাপা দিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host